ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন পালন করা হয়েছে। দিবসটি শহীদ কুদ্দুসের মাজারে এবং শহীদ ভেদীতে পুষ্পস্তবক অর্পণ, হাসপাতাল ও এতিম খানায় উন্নত খাবার পরিবেশন, কোরানখানি, র্যালি এবং আলোচনা অনুষ্ঠান।
মঙ্গলবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলণ, উপজেলা পরিষদ চত্ত্বরের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, র্যালী, আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়া ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও আলিফ নুর মিনি, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি। বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার এম. এ মজিদ মিঞা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা তাবাচ্ছুম।
ওজি
