ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ সেচ্ছাসেবকলীগ, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৭ মার্চ) ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি, ভূঞাপুর শহর আওয়াামী লীগের সম্পাদক ও টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম তালুকদার বাবলু, কৃষি বিষয়ক সম্পাদক আঃ ছালাম মন্ডল, আলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল প্রমুখ।

 

ওজি