ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫টি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী জাহিদুল ইসলামকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) ভোরে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জসিমের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুর সদর থানার ধীরসামপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক থাকা জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। জাহিদুলের বিরুদ্ধে ৫টি মামলায় ২ বছর ৫ মাসের কারাদণ্ডসহ অর্থদন্ড রয়েছে।
ধনবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইদ্রিস মিয়া জানান, ধনবাড়ী থানার পুলিশের একটি চৌকস টিম ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী জাহিদুলকে গ্রেপ্তারে গাজীপুরে। সেখানে তারা দুইদিন থেকে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শুক্রবার দুপুরে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ওজি
