নিজস্ব প্রতিবেদক: দেশের পেয়াজের দাম বিভিন্ন জিনিষের দাম কমায় বিএনপি এখন বলছে ভারতীয় পণ্য বর্জন করুন। বাংলাদেশের মানুষ সুখে থাকুক ভালো থাকুক এটা বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

 

শনিবার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘরের স্থান পরিদর্শন শেষে আলোচনাসভার বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন। আ.ক.ম মোজাম্মেল হক বলেন, বিএনপির মহাসচিবের নির্বাচনের আগে পাকিস্তান সময়ে ভালো ছিলাম আসলে আপনি কোন বিষয়ে কোন সুযোগে ভালো ছিলেন? এখন সেই ধারাবাহিকতায় গত দশদিন ধরে কি বলে? যেহেতু পেঁয়াজের দাম কমেছে, জিনিস পত্রের দাম কমেছে মানুষ একটু স্বস্তিতে আছে এখন তারা ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছে। দেশের মানুষ ভালো থাকুক তারা তা চায় না।তিনি বলেন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল এ দেশে শোষণ মুক্ত, দারিদ্র্য মুক্ত সমাজ তৈরি করা। সেটা যেন না হয় সেইজন্য এখনও তারা পাকিস্তানকেই হৃদয়ে ধারণ করে নানা সমালোচনা করেন। এসময় তিনি মুক্তিযুদ্ধের সকল স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ উপর জোর দেন।

 

এসময় তিনি আশেকপুর বাইপাস এলাকায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর নামে স্কুল করার উদ্যোগের কথা জানান।

 

মুক্তিযুদ্ধের সংগঠক ও কালিহাতীর-৪ আসনের এমপি আবদুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চলানা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

 

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের এমপি তাসভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভসহ  স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক, জেলা প্রাশাসক প্রমুখ।

 

ওজি