অনলাইন ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি বছরের আগামী ৩০ জুন থেকে লিখিত পরীক্ষা শুরু হবে।

 

মঙ্গলবার (২ এপ্রিল) এই পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। সময়সূচি অনুযায়ী বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা।

লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারির পরীক্ষা শুরু হবে।

 

জানা গেছে, এই পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। পূর্ব ঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

 

এর আগে চলতি বছর ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে শুরু করার প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ ৩০ জুন পরীক্ষার তারিখ ঠিক করে রুটিন প্রকাশ করা হয়েছে।