নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল-এর পঞ্চম লাখপতির চেক বিতরণ করেছেন চিত্রনায়িকা নূসরাত ফারিয়া ও চিত্রনায়ক ইমন।

 

বুধবার (৩ এপ্রিল) দুপুরে শহরের পূর্ব আদালত পাড়া এলাকায় হারল্যান স্টোরে মির্জা আশা নামের এক নারী ক্রেতাকে লাখপতির চেক তুলে দেন তারা। এসময় তাদের সঙ্গে হারল্যান অথেনটিক বিউটি কার্নিভ্যাল-এর টাঙ্গাইলের ডিলার যোবায়ের আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

 

মির্জা আশা ২৮৮০ টাকার হারল্যানের পণ্য ক্রয় করে লাখপতির পুরস্কার পান। অনুষ্ঠানে তিনি তার স্বামীকে সঙ্গে নিয়ে এসে লাখপতির চেক বুঝে নেন। এসময় তিনি হারল্যান পণ্যের ভূয়সি প্রশংসা করেন।

 

নূসরাত ফারিয়া বলেন, ‘হারল্যান চেষ্টা করছে বাংলাদেশে একটা ব্যতিক্রমি কিছু করার। অথেনটিক প্রোডাক্ট সবার কাছে নিয়ে আসা। এখন কিন্ত ছেলে-মেয়ে সবার নিজের যতœ নিতে হবে। দিনশেষে নিজেকে ভালোবাসতে হবে। নিজের যতœ রাখতে হবে। তাহলে আশপাশের সবাই আপনাকে ভালোবাসবে। এটার কোনো বিকল্প নেই। হারল্যানের সঙ্গে আমি জুটিবদ্ধ হয়ে নিজেকে খুব লাকী মনে করছি। এখানে অনেকেই কাজ করছে। দেশসেরা তারকারা কাজ করছে। তারকাদের মধ্যে আমি নিজে থাকতে পেরে আমি অনেক ভাগ্যবান। আপনারা আমাকে প্রতিনিয়ত অনেক ভালোবাসা দিয়েছেন। ’

 

নতুন সিনেমা প্রসঙ্গে নূসরাত ফারিয়া বলেন, ‘এবার ঈদটা আমার জন্য অন্য রকম। আমার আটটি ছবি টেলিভিশনে দেখাচ্ছে। এবার ঈদটা আমার ছোট পর্দার দর্শকদের জন্য।’

 

চিত্রনায়ক ইমন বলেন, ‘হারল্যান স্টোরে যে পণ্যগুলো দেখছেন। এটা কিন্তু দীর্ঘ কয়েক বছরের গবেষণার ফসল। কোরিয়া, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ডসহ বিভিন্ন যায়গা থেকে বড় বড় যারা স্কিনের ওপর পিএসডি করা ডাক্তার তারা এ্যানালাইসিস করেছে কয়েক বছর। তারপর এই প্রোডাক্ট বের করেছে। আবার এইগুলো মানুষকে অ্যাপ্লাই করা হয়েছে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার করছে।

 

ওজি