নিজস্ব ফটো

নিজস্ব প্রতি‌বেদক:  টাঙ্গাইলের ম‌হেরা পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রে ডিপার্টমেন্টাল ক্যাডেট) দের ট্রেনিংয়ে ম্যারাথন রেস (কি‌লো টেস্ট) পরীক্ষা দেওয়ার সময় কামাল হো‌সেন (৬৬) না‌মের পু‌লি‌শের উপপ‌রিদর্শক (এসআই) মারা গে‌ছেন।

 

র‌বিবার (১ অ‌ক্টোবর) সকা‌লে ‌ট্রেনিং সেন্টা‌রে ১ নম্বর কোম্পা‌নির ডিপার্টমেন্টাল ক‌্যা‌ডেট (ডি‌সি) কামাল হে‌া‌সেন কি‌লো‌মিটার টেস্ট দেয়ার সময় মারা যান। এ ঘটনার প্রশিক্ষণে অংশগ্রহণকারী এসআইরা ট্রেনিং বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

 

আরও পড়ুন-

নির্বাচনী ডিউটির ভাতা পাননি আনসার ভিডিপি সদস্যরা

গোপালপুরে মাহমুদপুর গণহত্যা দিবস পালিত

 

মারা যাওয়া কামাল হো‌সেন পটুয়াখালী জেলার বাউফল উপ‌জেলার পাকজল গ্রা‌মের মৃত মোক‌ছেদ আলী ফ‌কি‌রের ছে‌লে। এবং ব‌রিশাল জেলায় দা‌য়িত্বরত ছিল।

 

জানা গে‌ছে, কামাল হো‌সেন প্রায় ৫ আগে ব‌রিশাল থে‌কে ম‌হেরা পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রে ১ নম্বর কোম্পা‌নির ডিপার্টমেন্টাল ক‌্যা‌ডেট (ডি‌সি) ট্রেনিংরত ছিল। ক‌য়েক ধ‌রেই তি‌নি অসুস্থ‌্য। আজ সকা‌লে কি‌লো‌মিটার টেস্ট বা ম‌্যারাথন রেস করার আগেই এসআই কামাল হো‌সেন অসুস্থ‌্য থাকার বিষয়‌টি পু‌লিশ সুপার আব্দুর রহিম শাহকে অব‌হিত ক‌রেন। কিন্তু তারপরও পু‌লিশ সুপার বাধ‌্যতামূলক তা‌কে কি‌লো‌মিটার টে‌স্টে অংশগ্রহণ করান। এরপর কি‌লো‌মিটার টেস্ট পরীক্ষা দেয়ার সময় মৃত‌্যুর‌কো‌লে ঢ‌লে প‌ড়েন। প‌রে সহকর্মীরা তা‌কে উদ্ধার ক‌রে ট্রেনিং সেন্টা‌র হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন। এরপর তা‌কে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়।

 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান জানান, হাসপাতা‌লে আনার আগেই ওই এসআইয়ের মৃত‌্যু হ‌য়ে‌ছে। প‌রে তার মর‌দেহ মর্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

 

এই বিষ‌য়ে বারবার যোগা‌যোগ ক‌রেও ম‌হেরা পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রের পু‌লিশ সুপার আব্দুর রহিম শাহর বক্তব‌্য পাওয়া যায়‌নি।

 

ম‌হেরা পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রের ডিআইজি নুরুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, কিভা‌বে তি‌নি মৃত‌্যুবরণ ক‌রে‌ছে সেটা বলা যা‌চ্ছে না। চি‌কিৎসকরা বিষয়‌টি বল‌তে পার‌বেন।

 

তি‌নি আরো ব‌লেন, এই ঘটনায় অ‌তি‌রিক্ত ডিআইজি আশরাফুল আলম‌কে প্রধান ক‌রে চার সদস‌্য বি‌শিষ্ট তদন্ত ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।