রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে  উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

 

এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরৎ চন্দ্র ও মতিউর রহমান মতি, ফায়ার স্টেশন অফিসার নাসিম ইকবাল, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম ও মোবারক আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

সভার শুরুতে ইউএনও গত সভার কার্যবিবরণীর উপর আলোচনা করেন এবং উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য দেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা মাদক ও চুরি ও প্রচন্ড তাপদাহে আগুন প্রতিরোধের বিষয়ে বক্তব্য প্রদান করেন।

 

ওজি/প্রটা