নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রথমধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মধুপুর উপজেলায় আনারস প্রতীকের এডভোকেট ইয়াকুব আলী ৬১ হাজার ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৩২৫ ভোটা।
অনদিকে ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ মোটরসাইকেল প্রতীকে ৩০ হাজার ৭৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুনার রশীদ হীরা পেয়েছেন ২৯ হাজার ২৯৯ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে ভোট গণনা শেষে স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা বেসরকারি ফলাফলে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এরআগে বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে টাঙ্গাইলের দুটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে কোথাও অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।
ওজি/প্রটা
