নিজস্ব প্রতিবেদক: পোহালেই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২ধাপে জেলার তিনটি উপজেলায় অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হল, ভূঞাপুর, ঘাটাইল ও কালিহাতী উপজেলা। ২১ মে মঙ্গলবার সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ।
ইতিমধ্যে সুষ্ঠ নির্বাচনের সকল প্রস্তুুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস এবং জেলা ও উপজেলা প্রশাসন।
সোমবার (২০ মে) সকাল থেকে ব্যালট বাক্স, ভোটার তালিকা, সীলসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর শুরু হয়েছে। ভোট কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ভোট গ্রহনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। পরে এসব সরঞ্জাম আইনশৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্যদিয়ে ভোটকেন্দ্র গুলোতে নিয়ে যাচ্ছেন। নির্বাচনের ব্যালট পেপার ভোটেরদিন ভোরে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হবে।
এদিকে, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুরো নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টহলে আছেন।
ওজি/প্রটা
