ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে ভুঞ‌াপুরে উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে এক‌টি কে‌ন্দ্রে ৬ঘন্টায় ভোট প‌ড়ে‌ছে ১২৮‌টি। ফ‌লে ওই কে‌ন্দ্রে ভোট পড়ার হার ৫ শতাংশ।

 

মঙ্গলবার (২১ মে) দুপুর দুইটার দি‌কে উপ‌জেলার নিকরাইল ইউনিয়‌নের নল‌ছিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কেন্দ্রে গি‌য়ে ভোটার উপ‌স্থি‌তি লক্ষ‌্য করা যায়‌নি। সকাল ৮টা হ‌তে দুপুর ২টা পর্যন্ত ওই কে‌ন্দ্রে ভোট প‌ড়ে‌ছে ১২৮‌টি। ফ‌লে এই কে‌ন্দ্রের ২১২১‌টি ভো‌টের ম‌ধ্যে ভোট প‌ড়ে‌ছে ১২৩৮ভোট। ফ‌লে ‌ভোটার না থাকায় অলস সময় পাড়‌ কর‌ছেন নির্বাচনী সং‌শ্লিষ্টরা।

 

শুধু ওই কে‌ন্দ্রেই নয়, পা‌শেই মমতাজ ফ‌কির উচ্চ বিদ‌্যালয় কে‌ন্দ্রে ভোট পড়ার হার ছিল ১২ শতাংশ। ফ‌লে দুইটি কে‌ন্দ্রে এক‌টি‌তেও তেমন ভোটার নেই।

 

নল‌ছিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ওয়া‌জেদুল ইসলাম জানান, ভোটার তেমন নেই। দুপুর দুইটা পর্যন্ত ভোট পড়ার হার ৫শতাংশ। তিন‌টি ওয়া‌র্ডের নারী ভোটাররা এই কে‌ন্দ্রে ভোট দি‌তে আস‌ছেন। ভোটাররা অ‌ধিকাংশ চরাঞ্চ‌লের। ফ‌লে তেমন ভোটার নেই।

 

ওজি/প্রটা