কালিহাতী সংবাদদাতা: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে নেতাকর্মীরা।
শুক্রবার (২৪ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় অবরোধ অবরোধ কর্মসূচী পালন করে। এতে সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসন থেকে বিচারের আশ্বাস দেয়ার পর আধাঘন্টা পর নেতাকর্মী মহাসড়ক থেকে চলে যায়। এতে পুনরায় মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
হামলার শিকার মালেক ভুইয়ার অনুসারীরা জানান, এই দিন বিকেলে সাবেক সংসদ সদস্য হাসান ইমান খান হোসেন হাজারী তার বাসায় নেতাকমীদের নিয়ে মিটিং করছিলো৷ এ খবর পেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকীর ও তার ছেলে আর্দশ সিদ্দিকীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়৷ এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মালেক ভূইয়ার উপর হামলা করে। এসময় তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়৷
হামলার উপজেলা আওয়ামী সদস্য কামরুল ইসলাম, পাইকড়া ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ জাকিরসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বলেন, সাবেক সংসদ সদস্যের বাসায় যাওয়ার সময় এ হামলা করা হয়৷ এতে অনেক নেতা কর্মী আহত হয়েছে৷ হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়। পরে প্রশাসন বিচারের আশ্বাস দিলে মহাসড়ক অবরোধ তুলে নেয়া হয়। এ ঘটনার মামলার প্রস্ততি চলছে৷
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আজাদ সিদ্দিকীর বিজয় মিছিল নিয়ে আসার সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মালেক ভূইয়ার উপর হামলা করা হয় বলে জেনেছি। এসময় গাড়ি ভাঙচুর করে তারা। এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২১ মার্চ কালিহাতী উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বূী প্রার্থী ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা ও স্থানীয় সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী। নির্বাচনে আজাদ সিদ্দিকী বিজয়ী হয়৷
ওজি/প্রটা
