ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের ধনবাড়ীতে কোরবানির ঈদকে সামনে রেখে গরু চুরিরোধে গরুর খামারী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২ মে) সকালে ধনবাড়ী থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি। এতে আরো উপস্থিত ছিলেন, ধনবাড়ী থানার (ওসি তদন্ত) ইদ্রিস আলীসহ উপজেলার বিভিন্ন খামার মালিক ও ব্যবসায়ীরা।

 

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, কৃষি প্রধান দেশে কৃষকের মুল চালিকাশক্তি হলো গরু। একটি গরু বা খামার মালিকরা গরু লালন পালন করতে গিয়ে সারাজীবনের পুঁজি বিনিয়োগ করতেও দ্বিধা করেন না। দেশের গরু মালিকেরা অনেকেই ব্যাংক লোন নিয়ে গরু কিনে লালন পালন এবং খামার গড়ে তুলেছেন। এই গরু গুলো চুরি হলে ঐ কৃষক বা খামারি সর্বশান্ত হয়। চুরি রোধে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেয়ার হবে।

 

ওজি/প্রটা