মাভাবিপ্রবি সংবাদদাতা: অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে অর্ধ-বেলা কর্মবিরতি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১২-৩লা একাডেমিক ভবনের সামনে মাভাবিপ্রবি শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মবিরতির কর্মসূচি পালিত হয়।
কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ.এস.এম সাইফুল্লাহ, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক, প্রফেসর ড. লুৎফুননেছা বারি, প্রফেসর ড. মোঃ ফজলুল করিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ওজি/প্রটা
