প্রতিকী ছবি

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের গোপালপু‌রে জাল দেয়ার সময় এক‌টি কে‌ন্দ্রের সহকা‌রি প্রিসাইডিং কর্মকর্তা‌কে আটক করা হ‌য়ে‌ছে। প‌রে ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রে জাল ভোট দেয়ার অপরা‌ধে ওই প্রিসাইডিং কর্মকর্তা‌কে ১৫‌দি‌নের বিনাশ্রম কারাদন্ড প্রদান ক‌রেন নির্বাহী ম‌্যা‌জি‌স্টেট কি‌শোর কুমার দাস।

 

বুধবার (৫ জুন) বি‌কে‌লে উপ‌জেলার হেমনগর ইউনিয়‌নের খামারপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রের সহকা‌রি প্রিসাইডিং কর্মকর্তা‌ খায়রুল ইসলাম‌কে হা‌তে না‌তে ধ‌রে ফে‌লেন নির্বাহী ম‌্যা‌জি‌স্টেট।

 

দ‌ন্ডিত প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলাম খামারপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক হি‌সে‌বে কর্মরত।

 

জানা গে‌ছে, চতুর্থধা‌পে গোপালপুর উপ‌জেলা প‌রিষ‌দ নির্বাচ‌নের শেষ সম‌য়ে একজন প্রার্থী‌কে ৫‌টি জাল ভোট দেয়। প‌রে সীলযুক্ত ব‌্যালট পেপার বা‌ক্সে ফালা‌নোর সময় সেখা‌নে দা‌য়ি‌ত্বে থাকা নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ‌কি‌শোর কুমার দাস তা‌কে হা‌তে না‌তে ধ‌রে ফে‌লেন। প‌রে ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রে ওই কর্মকর্তা‌কে কারাদন্ড প্রদান করা হয়।

 

উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূমি) নাজমুল হাসান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

 

ওজি/প্রটা