নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.কায়ছারুল ইসলাম বলেছেন, সরকারের সদিচ্ছা এবং নীচের দিকে আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করছি তাদের বাস্তবায়নে আগ্রহের কারণে ভূমি সেবা প্রত্যাশীদের হয়রানী অনেক কমে গেছে।
তারপরও কিছু জটিলতা আছে যেগুলোর কারনে সাধারন মানুষ অনেক বেশী হয়রানীর শিকার হন। তার প্রত্যেকটি আমরা এড্রেস করবো। অনেক ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া যায় সেগুলো আমরা কেস বাই কেস ধরে ধরে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারী অ্যাকশন নেবো।
রবিবার (৯ জুন) ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদ্বোধনকালে জেলা প্রশাসক এসব কথা বলেন।
সপ্তাহের প্রথম কার্যদিবসে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে একটি শোভাযাত্রা শেষে আলোচনাসভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ রুহুল আমিন শরিফ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির প্রমুখ।
ওজি/প্রটা
