বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: বাসাইলের মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম সংগ্রাম।

 

রোববার (৯ জুন) দুপুরে বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান খানের উপস্থিতিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রথম বারের মতো ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন।

 

এসময় উপস্থিতি ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কাদের খান, অভিভাবক সদস্য ডাঃ রতন কুমার সূত্রধর, মোঃ আনোয়ার হোসেন মিয়া, শফিকুল, উজ্জল মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক মুন্নী আক্তার, দাতা সদস্য জগদীশ চন্দ্র কর্মকার, সাধারণ শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ আলীনুর কবীর, শামীমা আক্তার, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শিখা রানী পাল প্রমুক।

 

নবনির্বাচিত সভাপতি মোঃ রফিকুল ইসলাম সংগ্রাম বলেন, মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মনোরম পরিবেশ তৈরি, অবকাঠামো উন্নয়ন করা, মাঠ ভরাট, ৯৬ ঝড়ে নিহদের স্মৃতিস্তম্ভের কাজ সম্পন্ন করা, এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র পরিবর্তনসহ বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবো।

 

ও‌জি/প্রটা