ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: অনলাইনই-হোক, মানবতার নতুন ঠিকানা শ্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার স্থানীয় সামাজিক সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

 

সোমবার (১০ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সংগঠনটির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

 

সংগঠনের সভাপতি কামরান পারভেজ ইভানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রুপের প্রধান উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত, সংগঠনের সহ-সভাপতি আয়নাল হক, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খায়রুল খন্দকার, দপ্তর ও প্রচার সম্পাদক আরিয়ান বিন আরিফ, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা সম্পাদক ফিরোজ মাহমুদ, কার্যকরী সদস্য নাহিদ আহমেদ তানিম, সদস্য আকাশ হোসাইন, সদস্য এম. এইচ. সবুজ প্রমুখ।

 

উল্লেখ্য, সংগঠনটি ২০১৬ সালের ১০ জুন এক ঝাঁক তরুণ মিলে স্থানীয় সামাজিক সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপ প্রতিষ্ঠা করেন। শুরু থেকে সমাজের বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষামুলক ও সামাজিক অবক্ষয় রোধে কাজ করে যাচ্ছে।

 

ওজি/প্রটা