গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাধ ঠাকুর গোল্ডেন এ্যাওয়ার্ড পুরস্কার পেলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু।
শুক্রবার (৭ জুন) বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে তাকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
এরআগে সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি এ্যাডভোকেট মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপ্রতি এস.এম মজিবুর রহমান, সংসদ সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, ড. মোখলেস উর রহমান, ড. বিকর্ণ কুমার ঘোষ, অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সাবেক ডিআইজি বীরমুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন প্রমুখ।
ওজি/প্রটা
