ভুঞাপুর (টাঙ্গাইল) প্রতি‌নি‌ধি: টাঙ্গাইলের ভুঞাপু‌রে টি‌সি‌বির পন‌্য বিতরণ না ক‌রে গোডাউনে রাখায় ডিলার‌কে শোকজ করা হ‌য়ে‌ছে।

 

বৃহস্প‌তিবার (১৩ জুন) সা‌ড়ে ১১টার দি‌কে ভুঞাপুর সরকা‌রি পাইলট উচ্চ বিদ‌্যালয় রোডস্থ এক‌টি গোডাউনে অ‌ভিযান চালা‌নো হয়। এসময় গোডাউন থে‌কে ক‌য়েক প‌্যা‌কেট ডাল উদ্ধার করা হয়। এই ঘটনায় টি‌সি‌বির ডিলার এনএন এন্টারপ্রাইজের সত্ত্বা‌ধিকারী জুলহাস‌ উদ্দি‌ন‌কে ‌শোকজ করা হ‌য়ে‌ছে। সেই সা‌থে গোডাউন জাত করার বিষ‌য়ে ব‌্যাখ‌্যা চাওয়া হ‌য়ে‌ছে।

 

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ অভিযান প‌রিচালনা ক‌রেন।

 

তি‌নি জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে গোডাউন থে‌কে ক‌য়েক প‌্যা‌কেট ডাল পাওয়া গে‌ছে। এই ঘটনায় ডিলার‌কে শোকজ করার পাশাপা‌শি কারণ দর্শা‌তে বলা হ‌য়ে‌ছে। ভ‌বিষ‌্যতে এই ধর‌ণের অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।

 

ও‌জি/প্রটা