নিজস্ব প্রতি‌বেদক: উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের অধ‌্যাপক জয়নাল আবেদীন‌ সভাপ‌তি, সাধারন সম্পাদক মোল্ল‌্যা মুশ‌ফিকুর মিল্টন‌ ও অ‌ভি‌জিৎ ঘোষ‌কে কোষাধ‌্যক্ষ ক‌রে ২৯ সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

 

শুক্রবার (২৮ জুন) বি‌কে‌লে কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যাল‌য়ের কনফারেন্স ক‌ক্ষে স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

 

এরআগে সংগঠ‌নের সা‌বেক সভাপ‌তি অধ‌্যাপক জয়নাল আবেদীনের সভাপ‌তিত্বে ও সাংগঠ‌নিক সম্পাদক স‌ন্তোষ কুমার দ‌ত্তের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব‌্য রা‌খেন, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিক মিল্টন, সহ-সভাপতি মো.আনসার আলী, ফজলুর রহমান খান, কেএম মিঠু, মাসুদুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ অভিজিৎ ঘোষ প্রমুখ।

 

ও‌জি/প্রটা