ঘাটাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইল অন্তঃসত্ত্বা স্ত্রী জেসমিন আক্তার জেমিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মনির হোসেনের বিরুদ্ধে।

 

শনিবার (২৯জুন) রাতে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের মাইধার চালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেমি মানাজি গ্রামের প্রবাসী জামাল হোসেনের মেয়ে। তাদের সোহান নামে দুই বছের এক পুত্র সন্তানও রয়েছে। এঘটনায় ঘাতক মনির ও তার মাকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, চার বছর আগে মনিরের সাথে প্রেমের বিয়ে হয় জেমির। কিছুদিন না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। শনিবার রাতে কথা-কাটাকাটির জেরে মনির জেমিকে এলোপাতাড়ি মারপিট করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। পরে রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন জেমিকে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়া হয়। রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, অভিযুক্ত স্বামী মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরের মাকেও হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ওজি/প্রটা