মধুপুর প্রতি‌নি‌ধি: টাঙ্গাইলে মধুপু‌রে মানুষের কঙ্কালসহ এক যুবক‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। আটক ওমর আলী (৪০) উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া গ্রামের বাসিন্দা

 

সোমবার (০২ অ‌ক্টোবর) সকা‌লে উপজেলার মোটেরবাজার এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা

 

স্থানীয়রা জানান, কবর থেকে মানুষের মাথার খুলি, হাত-পাসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কঙ্কাল তুলে বস্তাযো‌গে নেয়ার সময় তা‌কে আটক ক‌রা হয়। প‌রে পু‌লিশ‌কে খবর দেয়া হয়।

 

উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মিয়া বলেন, ভোরে মোটেরবাজার এলাকায় সন্দেহজনকভাবে ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা বস্তায় তল্লাশি চালিয়ে মৃত মানুষের কঙ্কাল পাওয়া যায়।

 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, বস্তা থেকে মাথা, ডান হাত, দুই পাসহ কোমরের নিচের অংশবিহীন মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কঙ্কালসহ ওমর আলীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মেডিকেল কলেজে কঙ্কাল বিক্রি করার যে চক্র আছে, ওমর আলী সেই চক্রেরই সদস্য।

 

ও‌জি