নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোল চত্ত্বর এলাকায় অবস্থা করে কোটা বিরোধী কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টা হতে বঙ্গবন্ধু সেতু গোল চত্ত্বর এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আন্দোলনের কারণে বঙ্গবন্ধু। সেতুর উপরসহ মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় পরিবহন চলাচল বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে যুক্ত হয়েছে।
এদিকে মহাসড়কে পরিবহন চলাচল না করায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ। ফলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পরিবহনগুলো সেতুর উপর আটকে যায়। ফলে ভোগান্তিতে পড়েছে চলাচলকারীরা।
এরআগে সকালে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেতু এলাকায় জড়ো হয়। জোকারচর থেকে শিক্ষার্থীদের একটি মিছিল সেতু গোলচত্ত্বর এলাকায় আসার সময় বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার সামনে পুলিশি বাঁধার মুখে পড়ে। পরে শিক্ষার্থীরা বাঁধা উপেক্ষা করে মিছিলটি গোলচত্ত্বরে আসে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা পদ্ধতি সংস্কার করা হোক। এছাড়া নিরহ শিক্ষার্থীদের যেভাবে হত্যা করা হয়েছে সেটার বিচার চাই। যতক্ষন পর্যন্ত কোন সুরাহা না হচ্ছে ততক্ষন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা মহাসড়কের গোল চত্ত্বর এলাকায় অবস্থান নিয়েছে। তাদেরকে মহাসড়ক ছেড়ে দেয়ার জন্য বলা হয়। পরে তারা মহাসড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।
ওজি/প্রটা

