ভূঞাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলার তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে সভাপতি ও ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিকের সাধারন সম্পাদক সন্তোষ কুমার দত্তকে সদস্য সচিব করে ২১ সদস্য কমিটি গঠন করা হয়।

 

শনিবার (০৭ সেপেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক বর্ধিত সভায় এই কমিটি অনুমোদন হয়।

 

কমিটির সদস্যরা হলেন- প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার, মোস্তাফিজুর রহমান, সামছুল আলম, জহিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আসাদুল ইসলাম, মোখলেছুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার, শাহবাজ উদ্দিন মিঞা, মমতাজ মহল, সহকারী প্রধানশিক্ষক- এসএম ছাত্তার, আব্দুল লতিফ, মোমিন তরফদার, সহকারী শিক্ষক- মাহবুব আলম চৌধুরী, মোবারক হোসেন, রহমান চকদার, রুখসানা আক্তার ও অফিস সহকারী আব্দুল কাদের।

 

নবনির্বাচিত সদস্য সচিব সন্তোষ কুমার দত্ত বলেন, উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। তিনি সকল শিক্ষক ও কর্মীচারীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সমিতির কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। এই বর্ধিত সভায় উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির আওতাধীন ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

ওজি/প্রটা