বিশ্বাস বেতকায় সামাজিক সংগঠণ যুব ও নাগরিক ঐক্যের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের বিশ্বাস বেতকায় যুব ও নাগরিক ঐক্য নামের একটি সামাজিক সংগঠণের উদ্বোধন হয়েছে।

 

শুক্রবার (২৫ অক্টোবর) বাদ মাগরিব ঢাকা রোডের ছাতা মসজিদ সংলগ্নে যুব ও নাগরিক ঐক্য কার্যালয়ের উদ্বোধন হয়। সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং, মাদকসহ নানাবিধ সামাজিক অবক্ষয়রোধে সংগঠনটির আত্মপ্রকাশ করেছে।

 

করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মতিউজ্জামান মতিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুস ছামাদ, শ্রমিক নেতা এ.কে.এম মনিরুল হক ভিপি মনির, জাহাঙ্গীর আলম, জসিম খান, টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলামিন, সিয়াম প্রমুখ। যুব ও নাগরিক ঐক্য কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশ্বাস বেতকা ছাতা মসজিদ এর পেশ ঈমাম মাওলানা মো. মুক্কাবির হোসেন। জাহিদ হোসেন মালার অনুষ্ঠান সঞ্চালনায় এ সময় খন্দকার শরিফুল ইসলাম সজীব, রায়হান ইমন, এনামুল হক খান জিকো, সাদ্দাম, রঞ্জু, মিঞ্জু, সাজ্জাদসহ বিশ্বাস বেতকা এলাকার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ওজি/প্রটা