টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানে টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

 

সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সার্কিট হাউজের সামনে থেকে দূর্নীতির বিরোধী র‍্যালি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ।

 

জেলা দুর্নীতি প্রতিবোধ কমিটির সভাপতি দেবাশীষ কুমার দেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফখরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী,টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তর প্রধানগণ এবং জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

ওজি/প্রটা