বিনাপ্রতিদ্বন্দ্বিতায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর, সম্পাদক মওলা নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরি পরিষদ ২০২৫ সালের নির্বাচনে স্থানীয় দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক ও যুগান্তরের নিজস্ব প্রতিবেদক জাফর আহমেদ সভাপতি ও আরটিভির প্রতিবেদক কাজী জাকেরুল মওলাকে সাধারণ সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

 

অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও সাহাব উদ্দিন মানিক (ফিনেন্সিয়াল এক্সপ্রেস), যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন) ও ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ), কোষাধ্যক্ষ আব্দুর রহিম (সমকাল), সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ), ক্রীড়া সম্পাদক মালেক আদনান (নয়া দিগন্ত), দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (বিজনেস পোস্ট), কার্যকরি সদস্য শামীম আল মামুন (যমুনা টেলিভিশন), খন্দকার মাসুদুল আলম (মজলুমের কণ্ঠ), খন্দকার হাবিবুল্লাহ কামাল (বাংলা টিভি), সোহেল তালুকদার (ডিবিসি টেলিভিশন) ও শামসুজ্জামান (কালের স্বর)।

 

টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, গত ৬ ডিসেম্বর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি করা হয়। ৭ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিল করা হয়। প্রতি পদে একজন করে প্রার্থী হওয়ায় এবং মনোনয়ন বাছাই শেষে কোন প্রার্থী প্রত্যাহার না করায় ৯ ডিসেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

 

এ নির্বাচনে অন্য দুই কমিশনার হলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন।

 

ওজি/প্রটা