ভূঞাপুর প্রতি‌নি‌ধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু রেল সেতু‌তে সহকারী প্রধান সেফ প্রিন্স অনথিন রোজারিও (৩৪) মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হ‌য়ে‌ছে।

 

বুধবার (৪ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু সেতু-ভুঞাপুর সড়কের উপ‌জেলার সিরাজকান্দি এলাকায় ট্রাক ও মোটরসাইকে‌লের সংঘ‌র্ষে রোজা‌রিও মারা যান।

 

নিহত প্রিন্স অনথিন রোজারিও ঢাকার নবাবগঞ্জ উপ‌জেলার ফ্লিপ রোজারিও এর ছেলে ব‌লে জানা গে‌ছে। সে রেল সেতু‌তে কাজ শেষ ক‌রে বাসার দি‌কে যা‌চ্ছিল ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

 

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বঙ্গবন্ধু রেল সেতুর সহকা‌রি প্রধান সেফ হি‌সে‌বে কাজ করা প্রিন্স অনথিন রোজারিও মোটরসাইকেলে বাসায় ফেরার পথে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়কের সিরাজকান্দি এলাকায় আসলে বিপরীতে দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ এসে মর‌দেহ উদ্ধার ক‌রে।

 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) মোঃ লিটন মিয়া বলেন, খবর পেয়ে মর‌দেহ উদ্ধার ক‌রে আইনী প্রক্রিয়া শেষ কর‌তে মর‌দেহ থানায় নিয়ে আসা হয়েছে। প‌রিবার‌কে খবর দেয়া হ‌য়েছে।