কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপ শতাধিক শীত বস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্রগুলো পৃষ্ঠপোষক করেন ঢাকার স্বনামধন্য সূর্য তোরণ ফাউন্ডেশন।
সোমবার (১৩ জানুয়ারি ) বিকেলে ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
সাবেক অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম, ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের প্রধান উপদেষ্টা সন্তোষ কুমার দত্ত, গ্রুপের উপদেষ্টা আব্দুস ছালাম, খাইরুজ্জামান ভূইয়া, মনিরুজ্জামান তরফদার বাবু, আঞ্জু আনোয়ারা ময়না, ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের উপদেষ্টা মামুন তরফদার, রমা রাণী ভৌমিক, হোসনেয়ারা পপি, কামরুন নাহার, আব্দুল লতিফ তালুকদার, হালিমুর রশিদ রিপন, প্রিন্সিপাল ইবরাহীম খাঁর তৃতীয় প্রজন্ম, গ্রুপের উপদেষ্টা ও সূর্য তরুণ ফাউন্ডেশনের প্রতিনিধি তারিকুজ্জামান খাঁ প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবছরও চলমান শীতের তীব্রতা দেখে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে সূর্য তরুণ ফাউন্ডেশন তাদের অর্থায়নে ও স্থানীয় সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপের সার্বিক সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
ওজি/প্রটা

