গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের সফিপুর এনআরবির শাখার আয়োজনে এসএমই কাস্টমার গ্রোথ পার্টনারশিপ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) সফিপুরে এনআরবি ব্যাংক শাখায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের (পিএলসি) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহীন হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির এসএমই ও কৃষি বিভাগের হেড অফ এ এম জাহেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনআরবি ব্যাংকের সফিপুর শাখা ব্যবস্থাপক জসিম উদ্দিন শেখ। এতে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুহাম্মদ শরিফুজ্জামান বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব নুরুল ইসলাম রতন, মোহাম্মদ খালেকুজ্জামান মিন্টুসহ ব্যবসায়ীরা।
