নিজস্ব প্রতি‌বেদক: টাঙ্গাইলে বি‌ভিন্ন কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সনাক্ত করে উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লেক্সেগু‌লোর এনসিডি কর্নার ২১ হাজারের অধিক রোগী সেবা গ্রহণ কর‌ছেন ব‌লে জা‌নিয়ে‌ছে জেলা স্বাস্থ‌্য বিভাগ।

 

বৃহস্পতিবার (৫ অ‌ক্টোবর) দুপু‌রে জেলা সিভিল সার্জন কার্যালয়ে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জেলা সমস্বয় সভায় এই তথ‌্য জানা‌নো হয়।

 

জেলা সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইপারটেনশসন কন্ট্রোল ইনিসিয়েটিভের সহকারি কর্মসূচি পরিচালক ডা. মাহফুজুর রহমান ভুইয়া, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন ও সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. আল আমিন সরকার।

 

অনুষ্ঠা‌নে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রবীর কুমার সরকার, মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, বাসাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শার্লী হামিদ, সখিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন মুকুল, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রুকুনুজ্জামান খান, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল, মধুপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলিম আল রাজী, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুস সোবহান, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহনাজ সুলতানা, ফিল্ড মনিটরিং অ্যাসিষ্ট্যান্ট ফারজানা খাতুন প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

 

  • সমস্বয়সভায় বক্তারা ব‌লেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার জেলার সকল উপজেলার হাসপাতালে এনসিডি কর্ণার চালু করেছে। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে সারাদেশে মৃত্যুর মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। বাংলাদেশে শতকরা ৭০ ভাগ মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ। এর মধ্যে হৃদরোগ, স্ট্রোকসহ সিভিডি জনিত মৃত্যুর হার তিন ভাগের এক ভাগ। সরকার এই পরিস্থিতি উন্নয়নের জন্য উপজেলা হাসপাতালে এনসিডি কর্ণার চালু করেছে। জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেজিষ্ট্রেশনকৃত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হচ্ছে। প্রাপ্ত বয়সী সকলকে কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সনাক্ত করে এনসিডি কর্নার থেকে ২১ হাজারের অধিক রোগী সেবা গ্রহণ করছেন।

 

তারা আরো ব‌লেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রনের সরকারের এই কার্যক্রমকে সাধারন মানুষের কাছে পৌছে দিতে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের নিয়মিত ঔষধ সেবন, শারীরিক পরিশ্রম ও খাদ্যাভাস পরিবর্তনের উপর জোড় দেন।

 

ও‌জি