নিজস্ব প্রতিবেদক: “নেশা ছেড়ে খেলা ধরি মাদকমুক্ত দেশ গড়ি” স্লোগানে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার মৌচাকে স্কাউটস ট্রেনিং সেন্টার মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।
খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির বিপরীতে অংশ নিয়েছিল কালিয়াকৈর উপজেলা ফুটবল একাডেমি। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার মৌচাকে স্কাউটস ট্রেনিং সেন্টার মাঠে খেলা শুরু হয়। তবে এর আগে থেকে খেলাপ্রেমীরা মাঠে আসতে শুরু করে।
খেলায় নিজে উপস্থিত থেকে খেলায় অংশ নিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তাঁকে দেখতে তার খেলা এক নজর দেখতে জুমআর নামাজের পর থেকেই আশপাশের নানা শ্রেণী পেশার মানুষ মৌচাকে স্কাউটস ট্রেনিং সেন্টার মাঠে ভিড় জমিয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে খেলা দেখতে আসা মানুষের ভিড় বাড়ছেই। অনেকে তার সাথে মোবাইল ফোনে সেলফি তুলতে দেখা যায়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
নিজের ছোট ছেলে সন্তানের হাত ধরে ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে এসেছেন গামেন্টস্ শ্রমিক রফিক। তিনি বলেন ব্যারিস্টার সুমনকে কথা ফেসবুক টেলিভিশনে শুনেছি দেখেছি। তাঁর খেলা দেখতে দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। আজ বাড়ির পাশে তিনি এসেছেন। তাঁর খেলা দেখতে ছেলেকে নিয়ে চলে এসেছি।
- উদ্ভোধনী বক্তব্যে ব্যারিস্টার সুমন বলেন, আমি যে শক্তি নিয়ে এসেছি কালিযাকৈরকে হারাতে এসেছি, কিন্তু মাননীয় মন্ত্রীর উপস্তিতি আমরা হারানোর সেই শক্তি ভুলে গিয়েছি। এখানে আমাদের জেতার কিছু না, আমি হেরে গেলেও আক্ষেপ থাকতো না। সরকারের বিভিন্ন উন্নয়নের কাজ দেখে তিনি বলেন, দেশে প্রচুর উন্নয়ন হয়েছে, বিশেষ করে গাজীপুরে বেশি উন্নয়ন হয়েছে। আগে ঢাকা থেকে গাজীপুর আসতে যে সময় লাগতো এখন তার থেকে খুব অল্প সময় লেগেছে। এ সবই শেখ হাসিনার উন্নয়নের ফল।
খেলা শুরু করার পূর্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির মুরাদ প্রমুখ।
ওজি
