নিজস্ব প্রতিবেদক: এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী পৌলমী গাঙ্গুলীর দুর্গাপূজা উপলক্ষে নতুন গান বেড়িয়েছে। এতে পৌলমী গাঙ্গুলীর সাথে শিল্পী অভিজিৎ গেয়েছেন। ইতোমধ্যে ‘দুগ্গাদুগ্গা’ নামের ইউটিউবে রিলিজ করা হয়েছে। গানটি সবার নজর কেড়েছে এপার বাংলা ওপার বাংলার পৌলমী গাঙ্গুলীর ভক্তদের মাঝে।

 

শনিবার (১৪ অক্টোবর) গানটি ভারতে রিলিজ হয়। ‘দুগ্গাদুগ্গা’র মিউজিক করেছেন দেবাশীষ সাহা, লিরিক লিখেছেন সরকার প্রলয়। ভাইব্রেশন স্টুডিওর আয়োজনে করা গানটির ভিডিও চিত্রায়ন হয়েছে ভারতের শ্রীরামপুর রাজবাড়ীতে। রিলিজের একদিনেই ইউটিউবে প্রায় ১০ হাজার ভিউ হয়েছে।

 

ইউটিউবে পৌলমী গাঙ্গুলীর অফিসিয়াল চ্যানেলে ‘দুগ্গাদুগ্গা’ গানটি আপলোড করা হয়েছে।

 

গানটির শিল্পী পৌলমী গাঙ্গুলী বাঙালি হলেও অভিজিৎ মিশ্র ওড়িশার। বাঙালি আর অবাঙালির কণ্ঠে বাংলা গান শুনছে শারদীয় দুর্গাপূজায়।

 

‘দুগ্গাদুগ্গা’ গানের ভিডিওতে দেখা গেছে, শিল্পী অভিজিৎকে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য জানতে, বুঝতে অন্য দেশ থেকে কলকাতায় আসা একজন মানুষ হিসেবে। তিনি যে বন্ধুর বাড়িতে আসেন, তার নাম পৌলমী গাঙ্গুল। এই গানের মধ্য দিয়ে একটি আদি বাঙালি বাড়ির দুর্গাপূজার নানা অনুষঙ্গ ও বৈচিত্রতা তুলে ধরা হয়েছ। ফলে বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর ভালোবাসায় অদ্ভুবভাবে জড়িয়ে যান অভিজিৎ মিশ্র। গানটিতে ৫৫জনের একটি টিম ছিল।

 

গানটি শুনতে এখানে ক্লিক করুন- ‘দুগ্গাদুগ্গা’

 

 

  • নতুন গানের বিষয়ে শিল্পী পৌলমী গাঙ্গুলী প্রতিদিনের টাঙ্গাইলকে বলেন, এবার মহালয়ায় গানটি রিলিজ হয়। দুইজনের একটি ডুয়েট গান এটি। আমি বাঙ্গালী হলেও অভিজিৎ মিশ্র উরিষার। সে অবাঙ্গালি হয়েও সুন্দর করে বাংলাভাষায় গান করেছে। এটি অন্যরকম একটা ব্যাপার। গানে বাংলার ঐতিজ্য তুলে ধরা হয়েছে। অভিজিতের সাথে ১৩ বছর ধরে কাজ করছি। গানটি এবার দুর্গাপূজায় অন্যরকম একটা মাত্রা এনে দিবে। কলকাতার আদি বাড়ির দুর্গাপূজা কেমন হয়ে থাকে, তা নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গানের ভিডিও চিত্রে।গানটি দেখলে, শুনলে যে কারও ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।

 

উল্লেখ্য, ভারতের রবীন্দ্র সঙ্গীত শিল্পী পৌলমী গাঙ্গুলী এরআগে কয়েকবার বাংলাদেশে এসেছে বিভিন্ন প্রোগ্রাম করেছেন। তার পৈতৃকবাড়ি টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর জমিদার বাড়িতে।

 

অভিজিৎ ঘোষ