ঘাটাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তা পূজারীদের হাতে তুলে দিয়েছেন এমপি প্রার্থী লোকমান হোসেন।
রোববার (১৫ অক্টোবর) রাতে উপজেলার আবরার’স ড্রিম হাউজে আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোগে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলার ৮১টি বিভিন্ন মন্দিরের ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় ১৫৬ জনকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ঘাটাইল-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লোকমান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধীর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অমূল্য চন্দ্ৰ আর্য্য প্রমুখ ।
এমপি প্রার্থী লোকমান হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমি কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় আমার একমাত্র লক্ষ্য। আপনারা জানেন সামনে দ্বাদশ সংসদ নির্বাচন এই নির্বাচন নিয়ে আমাদের বিরোধী দল গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান দিবেন না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখা হাসিনাকে আবার আমরা প্রধানমন্ত্রী বানাবো।
তিনি আরও বলেন, আমার আলোক হেলথকেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতাল আপনাদের পাশে সব সময় থাকবে। যে কোন প্রয়োজনে আপনারা আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে থেকে সহযোগিতা করবো।
ওজি

