মির্জাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপু‌রে দুর্গাপূজার ডিউটি ক‌রে ডি‌ঙি নৌকায় লৌহজং নদী পাড় হওয়ার সময় প‌ড়ে নি‌খোজ হয়। এরপর আর তার খোজ পাওয়া যায়‌নি।

 

আনসার সাইফুল ইসলাম নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য ডুমুরপাড়া গ্রামের হেলাল উদ্দিন ওরফে লাল মিয়া মাস্টারের ছেলে। সে গত ১০ জানুয়ারি কুমুদিনী কমপ্লেক্সে যোগদান করেন বলে কুমুদিনী হাসপাতালে কর্মরত আনসার বাহিনীর কমান্ডার মো. শফিকুল ইসলাম জানান।

 

সোমবার (২৩ অ‌ক্টোবর) দুপু‌রে নি‌খো‌জের ৩৩ ঘন্টা পর ওই আনসার সদ‌স্যের মর‌দেহ উপ‌জেলার পাহাড়পুর ব্রিজের লৌহজং নদী থে‌কে মর‌দেহ উদ্ধার করা হয়।

 

এর আগে, গতকাল রবিবার ভোর চারটার দিকে মির্জাপুর গ্রামে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির মন্ডপে ডিউটি শেষে কুমুদিনীর ডিঙি নৌকায় পার হওয়ার সময় তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।

 

  • সহকর্মী সোলায়মান কবির জানান, রবিবার ভোর চারটার দিকে তারা দুজনে ডিউটি শেষে অন্য সহকর্মীদের কাছে অস্ত্র জমা দিয়ে লৌহজং নদীর দক্ষিণপার হতে ডিঙ্গি নৌকায় রশি টেনে পার হচ্ছিলেন। নদীতে স্রোত থাকায় সাইফুলের হাত থেকে রশিটি ছিটকে যায়। এসময় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সাইফুল নৌকা থেকে নদীতে পড়ে যায়। অন্ধকার এবং নৌকাটি রশিতে বাঁধা থাকায় তাকে তখন উদ্ধার করা যায়নি।

 

মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন জানান, ফায়ার সার্ভিস টাঙ্গাইল ইউনিটের ডুবুরিদলের লিডার আমজাদ হোসেনের নেতৃত্বে চারজনের ডুবুরিদল সাইফুলের মরদেহ উদ্ধার করেছে।

 

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন জানান, আইনীপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ও‌জি