ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে একাধিক মামলার আসামী আলম (৩৫) ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।
গ্রেপ্তার আলম উপজেলার অর্জুনা ইউনিয়নের যমুনার চরাঞ্চলের বানিয়াবাড়ী গ্রামের মো. ইসমাইলের ছেলে।
সোমবার (৩০ অক্টোবর) ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জ জেলার রূপসার তেঘরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, আলম ডাকাত নৌ-পথসহ বিভিন্ন জায়গায় ডাকাতি ও মাদক ব্যবসা করতো। তার বিরুদ্ধে ভূঞাপুর, কালিহাতী থানা ও সিরাজগঞ্জ জেলায় ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ ১২টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক থেকে ডাকাতিসহ মাদক ব্যবসা করতো।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ জানান, দুই জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
ওজি
