মঞ্চে বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

ধনবাড়ী সংবাদদাতা: কৃষি খাতকে স্মার্ট কৃষিতে রুপান্তর করার জন্য কাজ করছে সরকার। এই লক্ষে খামারি অ্যাপের ব্যবহার সম্প্রসারিত করা হচ্ছে। খামারীরা অ্যাপ ব্যবহার করলে ধান আবাদে সারের পরিমিত ব্যবহার করা যাবে। ফলে ধানের জমিতে বিঘাপ্রতি সারের খরচ এক হাজার টাকা কমবে। ধানের ফলনও বিঘাপ্রতি এক মণ বাড়বে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

 

শুক্রবার (৩ নভেম্বর) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি উত্তরপাড়া গ্রামে খামারি অ্যাপের কার্যকারিতা যাচাই ও উচ্চ ফলনশীল আমন ধানের ফসল কর্তন এবং কৃষক সমাবেশে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

 

কৃষি মন্ত্রী বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠী গ্রামে বাস করে। বাংলাদেশ হচ্ছে গ্রামীন বাংলাদেশ। এই গ্রামীন বাংলাদেশের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি। সেই কৃষিকে যদি আমরা উন্নত করতে পারি তাহলে বাংলাদেশের উন্নতি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদুর প্রসারী কর্মপরিকল্পনার কারণে দেশের কৃষি খাত অনেক দুর এগিয়ে গেছে। অভাব অনটন আর মঙ্গার দেশ আজ খাদ্যে সয়ংসম্পন্ন। দেশের কেউ এখন না খেয়ে মারা যায়না।

 

কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার, স্কয়ার হাসপাতালের উপদেষ্টা ডাক্তার সানোয়ার হোসেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা প্রমুখ।

 

ওজি