দেলদুয়ার সংবাদদাতা: টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নীসন্ত্রাশ ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামীলীগের প্রতিরোধ মিছিল ও সমাবেশ হয়েছে।

 

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় দেলদুয়ার আওয়ামী লীগ কার‌্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে প্রতিরোধ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক তথ্য, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাড. তারানা হালিম, জেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম মইন সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. শিবলী সাদিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোর্শেদ, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মিলন, বজলুর রশিদ পটলু, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম সেন্টু, প্রচার সম্পাদক রুহুল আমিন খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান শরিফ, যুবলীগ নেতা জামিলুর রহমান বাবু, মোঃ রুবেল খান, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান রিফাত প্রমূখ উপস্থিত ছিলেন।

 

ওজি