নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ‘উন্নয়নের জন্য উদ্ভাবনা ও উদ্যোক্তা নীতি’Ñ এই স্লোগান নিয়ে বুধবার (৮ নভেম্বর) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এর জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠানের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আইডিইবি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আইডিইবি জেলা শাখার সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, আইডিইবি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মো. হোসেন চুন্নু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, এসএম আব্দুল মান্নান তালুকদার, সহ-সম্পাদক এ এইচ এম জাহাঙ্গীর আলম খান, অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ।
শোভাযাত্রায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
ওজি
