ভূঞাপুর প্রতিনিধি:  টাঙ্গাইলের ভূঞাপুরে ১৩ তম সুধীজন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ভারই উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিমের ব্যবস্থপনায় সুধীজন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুকুরিয়া আদর্শ ফুটবল একাদশ বনাম জগতপুরা ফুটবল একাদশ অংশ নেয়।

 

খেলার লাইভ দেখতে এখানে ক্লিক করুন

 

খেলাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন।

 

এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এতে উপস্থিত ছিলেন, সাভারের আমিন মডেল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ফরিদ, ক্যাপ্টেন অধ্যাপক আশরাফ হোসেন, থানার ওসি (তদন্ত)  লুৎফর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন নান্নু, অর্জুনার ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। ভারই উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক, রফিকুল ইসলাম লিখন প্রমুখ।

 

দ্বিতীয়ার্থের খেলার লাইভ দেখতে এখানে ক্লিক করুন

 

খেলা শেষে বিজয়ী জগৎপুরা ফুটবল একাদশ দলের খেলোয়ারদের হাতে ফ্রিজ এবং রানার্সআপ পুকুরিয়া শিয়ালকোল আদর্শ ফুটবল একাদশ দলের খেলোয়ারদের হাতে টেলিভিশন তুলে দেন। প্রত্যেক দলেই নাইজেরিয়ান ফুটবলার ছিলেন।

 

ওজি