নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়েছে টাঙ্গাইলে মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।

 

বুধবার (১৫ ন‌ভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনার তফ‌সিল ঘোষণা করার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপির নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়।

 

মিছিল শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, নাহার আহমদ ও শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুর হক আলমগীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ প্রমুখ।

 

এ সময় আওয়ামী লীগসহ এর সহযোগি অঙ্গসংগঠনের দুই সহস্রা‌ধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ও‌জি