নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের পুরাতনদের পাশাপাশি নতুনরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ঘোষণা করেন।

 

এতে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন ড. মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে পিজি হাসপাতালের সাবেক ভিসি ডা. কামরুল ইসলাম খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, টাঙ্গাইল-৫ (সদর) আসনে পেয়েছেন আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-ধনবাড়ী) বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসেন সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় মনোনয়ন পেয়েছেন।

 

এদিকে মনোনয়ন ঘোষণা হওয়ার পরই প্রার্থীদের অনুসারীরা আসনে আসনে আনন্দ মিছিল করেছে।

 

ওজি