নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আটটি আসনের মধ্যে চারটি আসনে পরিবর্তন করে নতুন চারজন প্রার্থীকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।
নতুনরা হলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে পিজি হাসপাতালের সাবেক ভিসি ডা. কামরুল ইসলাম খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, টাঙ্গাইল-৫ (সদর) আসনে পেয়েছেন আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ এবং টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে সাবেক সংসদ সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
ঘাটাইল উপজেলা নিয়ে টাঙ্গাইল-৩ আসন গঠিত। এ আসনের বর্তমান এমপি আতাউর রহমান খান। তিনি এবার দলীয় মনোনয়ন পাননি। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.কামরুল হাসান খান।
কালিহাতী উপজেলা নিয়ে টাঙ্গাইল-৪ আসন গঠিত। এ আসনের বর্তমান এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী। এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।
টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে টাঙ্গাইল-৫ আসন গঠিত। এ আসনের বর্তমান এমপি ছানোয়ার হোসেন। তিনি এবার দলীয় মনোনয়ন পাননি। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
বাসাইল-সখীপুর উপজেলা নিয়ে টাঙ্গাইল-৮ আসন গঠিত। এ আসনের বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। তিনি এবার দলীয় মনোনয়ন পাননি। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অনুপম শাজাহান জয়।
ওজি
