শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩২ মিনিটে ইউরেনিয়াম বোঝাই ৪টি ট্রেইলার গাড়ি বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা অতিক্রম করে রূপপুরের উদ্দ্যেশে রওনা হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ট্রেইলার গাড়িযোগে সড়ক পথে ইউরেনিয়াম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেয়ার আগে বঙ্গবন্ধু সেতুর উভয়পাড়ে অন্যান্য পরিবহন চলাচল বন্ধ রাখা হয়। এতে সেতুর পশ্চিম ও পূর্ব টোলপ্লাজায় টোল আদায় বন্ধ রাখা হয় সকাল ৯টা ২০ থেকে। পরে ৯টা ৩২ মিনিটে ইউরেনিয়ামবহনকারী ট্রেইলার সেতুপূর্ব টোলপ্লাজা অতিক্রম করে।
সকাল ১০টা ১০ মিনিট থেকে বেলা প্রায় ১১টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ছিল। #
রূপপুর বিদ্যুৎ প্রকল্প

