নিজস্ব প্রতি‌বেদক: মুরাদ সিদ্দিকী বলেছেন আমার কর্মীদের সাহসেই আমি টিকে আছি। আওয়ামী লীগ ও জনগনের সঙ্গে আছি। আওয়ামী লীগে স্থান পেলে টাঙ্গাইলের সাধারন জনগণের শক্তি আরো বেড়ে যাবে। জনগনকে সাথে নিয়ে আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী করতে পারবো।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার করটিয়া ইউনিয়নের তারটিয়া বাজারে সভাটি অনুষ্ঠিত হয়।

 

তি‌নি ব‌লেন, টাঙ্গাইলের বহু আন্দোলনে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে অনেক লড়াই সংগ্রাম করেছি। আমার কর্মীরা আমাকে ছেড়ে অনেকেই চলে গেছেন। তারপরও আমি আপনাদের সঙ্গে আছি। যখন আমার কর্মীদের সাহস দেখি, তখন আমার সাহস বেড়ে যায়। আমার কর্মীরা আমাকে সাহস ও শক্তি দিয়ে আজও দাড় করিয়ে রেখেছে।

 

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলায় মুরাদ সিদ্দিকী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

 

স্থানীয় ব্যবসায়ী আইয়ুব খানের সভাপতিত্বে আলী রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি আরজু, যুবনেতা জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান ও চন্দন সুত্রধর প্রমুখ।

 

প্রসঙ্গত, টাঙ্গাইল -৫ সদর আসনে মুরাদ সিদ্দিকী এমপি পদে নির্বাচন করে উল্লেখযোগ্য ভোট পেয়ে পরাজিত হন। টাঙ্গাইলে রয়েছে তার ব্যক্তিগত ভোট ব্যাংক। তিনি দীর্ঘদিন ধরে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে ঢোকার চেষ্টা করছেন। জেলা আওয়ামী লীগের সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।