৩২ ঘন্টায় ৪ কোটি টাকা টোল আদায়
বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলে ঈদ যাত্রায় গেল ৩২ ঘন্টা বঙ্গবন্ধু সেতু পারাপারের সংখ্যা কমেছে পরিবহনের। সেই সাথে কমেছে টোল আদায়ও। এই সময়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ৪ কোটি ২৬ হাজার ৫০০ টাকা এবং পরিবহন পারাপার হয়েছে ৫৬ হাজার ৯০৭টি। যা এরআগের রবিবার (৭ এপ্রিল) রাত ১২টার পর থেকে মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘন্টায় সেতুতে ৫৭ হাজার ৬০৮টি পরিবহনের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছিল চার কোটি ১৩ লাখ ২ হাজার টাকা। মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি বেশি পরিমাণ সেতু পারাপার হওয়ায় পরিবহনের সংখ্যা বাড়লেও টোল আদায় বৃদ্ধি পায়নি।
ঈদের আগেরদিন ফাঁকা মহাসড়ক! নেই চিরচেনা রুপ
সোমবার (৮ এপ্রিল) রাত ১২টার পর থেকে বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘন্টায় সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৬ হাজার ৫০০ টাকা এবং পরিবহন পারাপার হয়েছে ৫৬ হাজার ৯০৭টি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।
জানা গেছে, ২৪ ঘন্টায় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পরিবহন বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পার হয়েছে ৩৩হাজার ১৩১টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী পরিবহন সেতুপশ্চিম টোলপ্লাজা অতিক্রম করেছে ১৪ হাজার ৬২৪টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ২০ হাজার ৮৫০টাকা। এরমধ্যে দুইপাড় মিলিয়ে মোটরসাইকেল পাড় হয়েছে ৯ হাজার ৩২৪ টি, ছোট ছোট যানবাহন ১৭ হাজার ৫৮৫টি, বাস ১২ হাজার ৯২৬টি এবং ট্রাক ৭ হাজার ৯২০টি।
এদিকে মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১২টার পর হতে বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ৮ঘন্টায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় ৯ হাজার ১৫২টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৬৯ লাখ ১৭ হাজার ১০০ টাকা।
ওজি/অভি
