ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর থানা অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনায় প্রথমস্থান অধিকার করেছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা মাসিক কল্যাণ সভায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্ল্যাহ হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শরফুদ্দিনসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার কর্মকর্তারা। মার্চ মাসের সেরা হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্ল্যাহ জানান, থানার সকল সদস্যদের আন্তরিকতা ও দক্ষতার কারণে এই প্রাপ্তি হয়েছে। মার্চ মাসে সেরা থানা হিসেবে ভূঞাপুর থানা প্রথমস্থান অধিকার করেছে।
ওজি/প্রটা
