নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে বাস রেললাইনের উপরে উঠে পরে। পরে পুলিশ ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার করে বাসটি রেললাইন থেকে সরিয়ে নেয়। এরআগে বাস ট্রাকের সংঘর্ষে ৫জন আহত হয়।
মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে দূর্ঘটনা কবলিত পরিবহন সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়
পুলিশ জানায়, ঢাকাগামী আরপি এক্সপ্রেস যাত্রীবাহি পরিবহনের সাথে বঙ্গবন্ধু সেতুগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপরে উঠে যায়। পরে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি থামানো হয়। পরে বাসটি সরিয়ে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু চৌধুরী জানান, মহাসড়কের হাতিয়া এলাকায় বাস-ট্রাক সংঘর্ষ বাসটি রেললাইনের উপর উঠে যায়। পরে দ্রুত পুলিশ কন্টোল রমে ও রেলওয়ের সাথে যোগাযোগ করে টাঙ্গাইল স্টেশন থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চমগড় এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে দাঁড় করানো হয়। এতে করে বাসটি ট্রেনের সাথে সংঘর্ষের হাত থেকে রক্ষা করা হয়। সংঘর্ষের ঘটনায় ৫জন আহত হয়েছে।
ওজি/প্রটা
