বিশেষ প্রতিবেদক: ঈদুৃল আজহার ছুটি শুরু না হলেও মহাসড়কে বেড়েছে পরিবহনের সংখ্যা। কুরবানি ঈদ আসন্ন থাকায় সড়কে পশুবাহী ট্রাকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। ফলে গেল ২৪ ঘন্টায় সেতুতে টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার (৮জুন) হতে রবিবার (৯ জুন) পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব-পশ্চিম টোলপ্লাজা দিয়ে ২৫ হাজার ২৫৭ট পরিবহন পারাপার হয়েছে। এর বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা। গত ২৪ ঘন্টায় যাত্রীবাহী বাস পারাপার হয়েছে ৪ হাজার ৭৮টি। বাসের তিনগুন ট্রাক পারাপার হয়েছে। এসময় সেতু ট্রাক পারাপার হয়েছে ১২ হাজার ৩৯৬টি। এছাড়া ছোট বড় পরিবহন পার হয়েছে ৭ হাজার ৬৯৬টি এবং মোটরসাইকেল পারাপার হয়েছে এক হাজার ৮৭টি।
এরআগের শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৩ হাজার ২৭৬টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, কোরবানীর ঈদকে কেন্দ্র কবরে মহাসড়কে বেড়েছে পশুবাহী ছোট-বড় ট্রাকের সংখ্যা। সেই সাথে অন্যান্য পরিবহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ওজি/প্রটা
